ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে জামায়াতে ইসলামী আয়োজিত মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আয়োজিত এক মহত্বপূর্ণ মোটরসাইকেল শোডাউন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বরের) সকালে উপজেলা কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই মোটরসাইকেল শোডাউন আমাদের ঐক্য, শৃঙ্খলা ও পরিবর্তনের অঙ্গীকারের প্রতীক। আপনাদের অংশগ্রহণ প্রমাণ করে দাঁড়িপাল্লার পক্ষে জনগণের সমর্থন এখন আন্দোলনে রূপ নিয়েছে। আমরা আল্লাহর উপর ভরসা রেখে শান্তিপূর্ণ, নৈতিক ও রাজনৈতিক অবস্থান তুলে ধরছি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল ক্ষমতা নয়; ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন করা।” পাশাপাশি তিনি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের নিষ্ঠা ও ত্যাগের জন্য ধন্যবাদ জানান।

শেষে তিনি আগামীতেও একই শৃঙ্খলা, সাহস ও আন্তরিকতা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানান এবং আল্লাহর কাছে চূড়ান্ত বিজয়ের দোয়া করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সন্দ্বীপে জামায়াতে ইসলামী আয়োজিত মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫