ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

  • হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    ‎
    ‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
    ‎
    ‎পুলিশ জানায়, অভিযানে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার পংকজ উরাং-এর ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ আটক করা হয়।
    ‎
    ‎গ্রেপ্তারকৃত পংকজ উরাং ওই এলাকার মৃত ফিলিপ উরাং-এর ছেলে।
    ‎
    ‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা বলেন, “উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

মাধবপুরে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫