ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে ৬ মাদক সেবীর কারাদণ্ড ভ্রাম্যমান আদালতে

পাবনার চাটমোহরের হান্ডিয়ালে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয় মাদক সেবীকে আটক করে। পরে তাদেরকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হলো, হান্ডিয়াল কুর্নিপাড়া এলাকার পেশকার আলীর ছেলে ইদ্রিস (২১), সোনাবাজু এলাকার আব্দুরের ছেলে নাজিম (২৫), পাটিয়াতা এলাকার আরশেদ আলীর ছেলে হান্নান (২৬), ইউসুফ আলীর ছেলে আমিনুল (১৮), হোসেনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আমিনুল (২৮) ও সোনাবাজু এলাকার ওমর ফকিরের ছেলে আলি আজম (২৬)।

প্রত্যেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ভবিষ্যতে তারা আর মাদক সেবন করবে না।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, মাদক সেবনের সময় পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাটমোহর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করেছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫