ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হারানো মোবাইল ফিরিয়ে দিল র‌্যাব

র‌্যাব-১৪, ময়মনসিংহ এর ‘’Lost and Found cell’’ লস্ট এন্ড ফাউন্ড সেল তিনটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন র‌্যাব-১৪, ময়মনসিংহের  অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান ।

ময়মনসিংহে সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, ময়মনসিংহের ‘’Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তি এবং ডিএমপির সহায়তায় মিরপুর-১১, যাত্রাবাড়ী এবং কুমিল্লা জেলার সদর থানা সহ পৃথক তিনটি এলাকা হতে হারানো মোবাইল ফোন জিডি মূল্যে উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি হতে জানায় যায়, ২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১:৩০ ঘটিকায় মোবাইল গুলি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় । এ বিষয়ে অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে র‌্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ময়মনসিংহে হারানো মোবাইল ফিরিয়ে দিল র‌্যাব

আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫