ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ১ ব্যক্তি নিহত

  • দলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,
নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েম এর ছেলে।
রবিবার ভোররাতে বদলগাছী উপজেলার আক্কেলপুর গ্রামে মুসা নামে এক ব্যক্তির পুকুরপাড়ের ডাব গাছে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে সকালে স্থানীয়রা গাছের নিচে ডাব সহ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ১ ব্যক্তি নিহত

আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫