ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ একলাছ উদ্দিন (৪৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের একটি অভিযানিক দল শনিবার (১৮ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর এলাকায় অভিযান চালিয়ে আসামির অবস্থান শনাক্ত করা হয়। রাত ১০:১০ টায় তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র‌্যাব-৯ (ব্রাহ্মণবাড়িয়া) সর্বাত্মক সহযোগিতা করেন।

জানা যায়, নিহত খোকন মিয়ার সাথে বংশের একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ৩ অক্টোবর রাত প্রায় ১০টার দিকে একলাছ উদ্দিনসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে খোকন মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা খোকন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার বাড়ির আসবাবপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে। আহত খোকন মিয়াকে এলাকাবাসী উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরদিন (৪ অক্টোবর) ভোর ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. বিল্লাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং উল্লেখ করেন তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে র‌্যাব- ১৪

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃত আসামি একলাছ উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।

উল্লেখ্য , ৬ অক্টোবর মামলার প্রধান আসামি মো. বদর উদ্দিন আল সানি বাদল (৪০) কে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১৪। নিহত খোকন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার করমা গ্রামের বাসিন্দা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫