ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ২

  • আপডেট সময় : ১০:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 164

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের মাঝ আকাশে দু’টি যুদ্ধবিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর বিমানগুলো মাটিতে আছড়ে পড়ে।

১৪ আগস্ট, বুধবার দেশটির বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, দেশটির উত্তরপূর্বাঞ্চলে দুই যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাফায়েলের তৈরি বিমানগুলো সেইন্ট ডিজিয়ার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে বিমান দুটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন প্যারিসে কর্মরত বিমানবাহিনীর এক মুখপাত্র।

এদিকে দুই বিমানের মধ্যে এক বিমানের পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হন। কিন্তু অপর বিমানের একজন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। তাদেরকে খুঁজে বের করতে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ফ্রান্সে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ২

আপডেট সময় : ১০:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪