ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 109

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। এ অবস্থায় এখন হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব নিতে হবে।

১৩ আগস্ট, মঙ্গলবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার সময় শহীদ সরণিতে নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ, তারপরও বলেছেন, হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আমরা ভ্রাতৃত্বের ও শান্তিময় বাংলাদেশ উদ্‌যাপন করব। এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয়, যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ।’

মির্জা ফখরুলের বক্তব্যের সময় সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুল সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪