ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জাতীয় পার্টি নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
  • 399

2021
রংপুরের পীরগাছায় জাতীয় পার্টির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সদরুল ইসলাম (৪৫) ইটাকুমারী ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি। পীরগাছা থানার ওসি আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের অদূরে এ ঘটনা ঘটে। রাতে মোটর সাইকেলযোগে কালিগঞ্জ বাজার থেকে ফেরার পথে ৪-৫জন দুর্বৃত্ত সদরুলের গতিরোধ করে। পরে তাকে মাথায় ও হাতে-পায়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদরুল একটি হত্যা মামলায় কয়েকদিন আগে জামিনে মুক্তি পান বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

রংপুরে জাতীয় পার্টি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫